Saturday, November 7, 2015

অ্যাপল গুগল অ্যামাজন স্কাইপ সনির নাম যেভাবে রাখা হলো

বিশ্ববিখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রযুক্তি আমরা সব সময়ই ব্যবহার করছি। কিন্তু কখনও কি ভেবে দেখেছি এই প্রতিষ্ঠানগুলোর নাম কিভাবে এসেছে। গুগলের নাম কীভাবে গুগল হলো, অ্যাপলের নাম কেন অ্যাপল হলো এই বিষয়গুলো অনেকেরই অজানা ।
আসুন জেনে নিই এই প্রযুক্তি প্রতিষ্ঠানের নামকরণের রহস্য-
অ্যাপল: প্রযুক্তি জায়ান্ট অ্যাপল কিভাবে এর নাম নির্বাচন করল এ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। কিভাবে স্টিভ জবস এবং অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতারা এই প্রতিষ্ঠানের নাম একটি ফলের নামে রাখলেন? এ সম্পর্কিত জবসের একটি সাক্ষাৎকার থেকে জানা যায়, ফলের মধ্যে জবসের প্রিয় ছিল আপেল। তাই এটা দিয়েই এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে।
গুগল: ইন্টারনেট জায়ান্ট গুগল (Google) এর নামটি Googol থেকে নিয়েছে। Googolএকটি গাণিতিক পরিভাষা। এর মানে হলো ১ -এর পর ১০০ শূন্য।
অ্যামাজন: জেফ বেজস চাইতেন তার প্রতিষ্ঠানের নাম যেন A দিয়ে শুরু হয়। তাহলে বর্ণমালার সারিতে এটি প্রথম স্থানে থাকবে। এ কারণেই তিনি তার প্রতিষ্ঠানের নাম রাখেন অ্যামাজন।
স্কাইপ: Sky Peer-to-Peer থেকে মূলত স্কাইপ শব্দটির উৎপত্তি। Sky Peer-to-Peer থেকে শব্দটি প্রথমে Skyper এ রূপান্তর হয়। পরবর্তীতে R বাদ দিয়ে বর্তমান নাম Skype (স্কাইপ) হয়।
সনি: সনি নামটি সোনাস (Sonus) শব্দ থেকে উদ্ভূত হয়েছে। জাপানে ১৯৫০-এর দশকে সোনাস শব্দটি দিয়ে স্মার্ট ও সুদর্শন তরুণদেরকে বোঝাত।

No comments:

Post a Comment